ঠাকুরগাঁওয়ের দুই জন বিএসএফের হাতে আটক

বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীঁমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আইয়ুব আলী (৩৬) ও আবুল কাশেম ভুইয়াকে (৪০) আটক করেছে ভারতীয় বিএসএফ। বৃহস্পতিবার সকালে ভারত হতে গরু কিনে আনার সময় নাগরভিটা সীমান্তের ৩৭৭/৩ এস পিলার এলাকায় আসলে ভারতীয় তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আটককৃত আইয়ুব আলী বালিয়াডাঙ্গীর খেরবাড়ী গ্রামের মতিলাল মোহাম্মদ এবং আবুল কাশেম ভুইয়া ময়মনসিংহ পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল ইসলাম দুই বাংলাদেশি আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে দুপুর ১টায় বিএসএফ-বিজিবির কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে আটককৃত দু’জনকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বিএসএফ জানিয়েছে।