কালুখালীতে জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা

রাজবাড়ীর কালুখালীতে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে জুবায়ের আহম্মেদ নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে ফলাফল প্রকাশিত হবার পর এ ঘটনা ঘটে। সে উপজেলার মৃগী ইউপির চাঁদ মৃগী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। জুবায়ের চলতি বছরে একই উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশ, চলতি বছরের জেএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও জুবায়েরের ফলাফল আশানুরূপ না হওয়ায় ক্ষোভে দুঃখে সে আত্মহত্যা করে।