তালায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৭
তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এ্যাড.আব্দুর রহমান গাজীকে (৫৩) কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে প্রায় দু’কিলোমিটার দূরে বারুইহাটি গ্রামে উক্ত ঘটনা ঘটে। জানা গেছে, এ্যাড.আব্দুর রহমান গাজী বৃহস্পতিবার রাতে দলীয় কর্মকাণ্ড শেষে আটারই এলাকা থেকে বাইসাইকেল যোগে বারুইহাটি গ্রামের মধ্যদিয়ে শাহাপুরের দিক আসছিল। পথিমধ্যে ২/৩ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। এসময় তার চিত্কারে এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬েক্স ভর্তি করে। তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল উপলক্ষ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষরা তার উপর হামলা করতে পারে বলে অনেকের ধারণা।