পটিয়ায় শহীদদের গণকবর অনাবিষ্কৃত

চট্টগ্রামের পটিয়ার পিটিআই কেন্দ্রের অজানা শহীদদের গণকবর স্বাধীনতার ৪০ বছরেও আবিষ্কৃত হয়নি। ৭১’র স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পটিয়া (পিটিআই) পাক সেনাবাহিনীর ক্যাম্প ছিল। এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে নিরীহ ও স্বাধীনতাকামী মানুষদের ধরে এনে নানাভাবে নির্যাতন করা হতো। অনেককে গুলি করে মেরে তারা মাটি চাপা দিয়েছে এ পিটিআই অঙ্গনে। এ ব্যাপারে পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দীন আহমেদ বলেন, পিটিআই’র সামনে রাস্তার পাশে খাই ছিল। ওই ক্যাম্পে বাঙ্গালীদের নিয়ে যাদেরকে হত্যা করা হতো তাদেরকে ওই খাইয়ে ফেলা হতো। পরবর্তীতে তাদের পাকসেনাদের গাড়ীতে করে লাশগুলো দোহাজারী শঙ্খের খালে ফেলে দেয়া হতো। অনেককেই ওই খাইয়ে মাটি চাপা দিয়েছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বর্তমানে রাস্তার পাশে সেই এলাকায় পটিয়া দমকল বাহিনীর অফিস গড়ে উঠেছে। কিন্তু সেখানে সেই সময় কেউ কোন স্মৃতিচি?হ্ন রাখেনি। স্বাধীনতার ৪১ বছরেও সেই অজানা শহীদদের গণকবর এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। এমনিভাবে পটিয়ার আরো বিভিন্ন এলাকায় এ ধরনের হত্যাযজ্ঞের চি?হ্ন মুছে গেছে।