রিয়াদকে শাস্তি

স্ট্যাম্পে লাথি মারায় শাস্তি ভোগ করতে হচ্ছে ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথমদিনের খেলায় রাগের বশত রিয়াদ স্ট্যাম্পে লাথি মারেন। গতকাল শুক্রবার ম্যাচ রেফারি রকিবুল হাসান তাকে কোন অব কন্ডাক্টের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন। অর্থাত্ বিসিএলে প্রতিটি খেলোয়াড় ম্যাচ ফি পাবেন ৪০ হাজার টাকা। তার থেকে কর্তন করে রিয়াদ পাবেন ৩২ হাজার টাকা। উল্লেখ্য, গত বৃস্পতিবার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান জিয়ার ব্যাটিংয়ের সময় শুভ’র থ্রোটি মনমত হয়নি বিধায় বোলিং প্রান্তে থাকা রিয়াদ রাগের বশে স্ট্যাম্পে লাথি মারেন।