অস্ট্রেলিয়া টেস্ট দলে ম্যাক্সওয়েল

ইনজুরি আক্রান্ত শেন ওয়াটসনের বদলে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে গতকাল শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া সিডনিতে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া প্রথম দুটি টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে। গতকাল মেলবোর্নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়া ইনিংস ও ২০১ রানে জয় তুলে নেয় শ্রীলংকার বিপক্ষে। টেস্টে অভিষেকের অপেক্ষায় ২৪ বছর বয়সী ম্যাক্সওয়েল। আগামী বছরের ৩ জানুয়ারি অস্ট্রেলিয়া ও শ্রীলংকার তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়া টেস্ট দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ফিল হিউজ, মাইক হাসি, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড, মিশেল জনসন, পিটার সিডল, মিশেল স্টার্ক, নাথান লিয়ন, জ্যাকসন বার্ড।