কচুয়ার শাজুলিয়া দরবার
শরীফের বার্ষিক
মাহফিল অনুষ্ঠিত
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:২৭
গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনব্যাপী অনুষ্ঠিত হয় কচুয়ার বহুলীয়া গ্রামের শাজুলীয়া দরবার শরীফের ৩৬তম বার্ষিক মাহফিল। এতে সভাপতিত্ব করেন দরবার শরীফের বর্তমান পীর সাহেব শাহ্ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী। দেশ বরেণ্য বেশ ক’জন ওলামায়ে কেরাম এ মাহফিলে ওয়াজ নছিয়ত করেন। দরবার শরীফের পীরজাদা মাওলানা শাহ্ মো: আতাউল্লাহ শাজুলীর পরিচালনায় উক্ত মাহফিলে বিপুল সংখ্যক ভক্ত ও মুরীদানের সমাগম হয়।