জাপানে সাগা ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রদের বিজয় দিবস উদযাপন

জাপানের সাগা ইউনিভার্সিটিতে প্রবাসী বাংলাদেশি ছাত্রদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ২৩ জন শিক্ষার্থী এখানে উচ্চ শিক্ষা ও গবেষণায় নিয়োজিত আছেন। সাগা শহরে বসবাসরত বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত সাগা বাংলাদেশ সমিতি বা সাবাস দিবসটি উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। সাবাস-এর সচিব মতিউল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হাউসে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. মাইদুল আলম, রফিকুল ইসলাম প্রমুখ। এরপর দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। -প্রেস বিজ্ঞপ্তি