নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:৪১
ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, নটর ডেম কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। তিনি ফাদার বেঞ্জামিন কস্তার স্থলাভিষিক্ত হলেন। এর আগে ফাদার হেমন্ত নটর ডেম কলেজেরই উপাধ্যক্ষ ছিলেন। ফাদার হেমন্ত ১৯৬২ সালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে তিনি ফিলিপাইনের সান্তো টমাস বিশ্ববিদ্যালয় হতে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করার পর নটর ডেম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি ফিলিপাইনের একই বিশ্ববিদ্যালয় হতে দর্শনশাস্ত্রে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় কলেজ গভর্নিং বডির সভাপতি আর্চবিশপ (অব.) পৌলিনুস কস্তা, ডিডি, হলিক্রস প্রিস্ট সোসাইটির সংঘপ্রদেশপাল ফাদার জেমস ক্রুশ, নটর ডেম এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. কামাল হোসেন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বায়ক ফাদার বেঞ্জামিন কস্তা ও নটর ডেম শিক্ষা-ঐতিহ্য রক্ষা কমিটির মহাসচিব কবি বিপ্লব ফারুক তাকে অভিনন্দন জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি