ইউলেসার সভাপতি নাইম সম্পাদক আনিসুর
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:৪২
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ইউলেসা’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর তোপখানায় ইউলেসা’র এডহক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ঐ পরিষদ গঠন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) ভবনে ইউলেসা’র নবগঠিত পরিষদ ও বিদায়ী এডহক কমিটির যৌথসভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সভাপতিত্ব করেন নয়া কার্যকরি পরিষদের সভাপতি যুগ্ম সচিব নাইম আহমেদ খান। নতুন কার্যকরি পরিষদের অন্য কর্মকর্তারা হলেন: সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান সরকার লিটু, কোষাধ্যক্ষ মো: হাফিজুল হক রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আজমল হোসেন লালিম, দপ্তর সম্পাদক মো: সালমান হোসেন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি