তুমাচিং মারমার খুনিদের শাস্তি দাবি

রাঙ্গামাটির কাউখালীর ৮ম শ্রেণীর ছাত্রী সাইনুচিং মারমা ওরফে তুমাচিং এর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক চঞ্চনা চাকমা। এতে সংহতি জানান উবিনীগ এর গবেষক ও নারী অধিকার আন্দোলনের কর্মী রোকেয়া বেগম, দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধাপক ড. ঈশানী চক্রবর্তী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক মামুন আল মোস্তফা, গবেষক আনিসুর রহমান মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীপায়ন খীসা, আইন ও সালিশ কেন্দে র খুরশীদ আলম, মানবাধিকার নেত্রী হানা শামস্ আহম্মেদ প্রমুখ।