ঢাকা চেম্বারের নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০১৩ সালের জন্য সভাপতি হিসাবে মোঃ সবুর খান দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে নেসার মাকসুদ খান ঊর্ধ্বতন সহ-সভাপতি ও আবসার করিম চৌধুরী সহ-সভাপতি এবং অন্যান্য পরিচালকরা দায়িত্ব নিয়েছেন। গতকাল ডিসিসিআই’র ৫১তম বার্ষিক সাধারণ সভায় তারা এ দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি সভাপতিসহ অন্যান্য পরিচালকরা নির্বাচিত হয়েছেন। সবুর খান বর্তমানে ড্যাফোডিল গ্রুপ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৪-২০০৬ মেয়াদে ডিসিসিআইয়ের পরিচালক ও ২০০২-২০০৩ মেয়াদে কম্পিউটার সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি টাস্ক ফোর্সের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ডিসিসিআইয়ের নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন আলহাজ্ব আব্দুস সালাম, রিজওয়ান-উর রহমান, হুমায়ুন রশীদ এবং মোঃ শোয়েব চৌধুরী।— প্রেস বিজ্ঞপ্তি