দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪৫
আজ ১৬ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৬ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৮ ও ৩। শুভবার:শনি ও বৃহস্পতিবার। শুভরত্ন:নীলা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: বলিষ্ঠ ব্যক্তিত্বের আধিকারী। আপনার জীবনে গতি আছে, বিশ্বাস আছে, আছে উদ্দীপনা। বিশ্লেষণী ক্ষমতার জন্য যেকোন জটিল পরিস্থিতি সহজেই বুঝতে পারেন। আর আপসহীন ছাড়া নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে পারেন। কর্তৃত্বপরায়ণ মনোভাবের সবকিছু নিখু্্ঁতভাবে নিজের মত করে করতে চান। সাধারণবাবে যুক্তিবাদী হওয়া সত্ত্বেও আচরণ পদ্ধতিতে আবেগপ্রবণ। কৌশল ও ডিপ্লোম্যাসীর অভাব জীবনকে সংঘাতময় করে তুলতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি রুডইয়ার্ড কিপলিং, কথাশিল্পী থিত্তডোর ফনটেন, সাহিত্যিক এল,পি, হার্টলি, প্রধানমন্ত্রী হিদাকীতজো, প্রধানমন্ত্রী রশীদ করিম, ওমর বঙ্গো, খোরশেদ আলম, দিলারা হাফিজ।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ভাই-বোনদের সহযোগিতা পেতে পারেন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। সময়মত কাজ শেষ করার জন্য প্রশংসিত হবেন। নতুন কোন কাজ হাতে আসতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিজীবদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিকদিক ভালো থাকার সম্ভাবনা আছে। জনসম্পৃক্ত পেশায় সুফল পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আত্মবিশ্লেষণের সুযোগ পাবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়িক ক্ষেত্রে কিছু মন্দা দেখা দিতে পারে। তবে পরিশ্রম করলে সে মন্দা অতিক্রম করা কঠিন হবে না। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করুন অবশ্যই সাফল্য আসবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সময় মোটামুটি অনুকূল থাকবে। হতাশা কাটবে। কিছুটা হলেও আশার আলো দেখতে পারবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগদা দিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ বিবাদে জড়াবার আশংকা আছে। মতবিরোধ এগিয়ে চলার চেষ্টা করুন। পরিশ্রম বৃদ্ধি পাবে। জবরদস্তির চাইতে বুদ্ধির উপর বেশি নির্ভর করুন। তাহলে কর্মে সাফল্য অবশ্যই আসবে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্মপরিবেশ ভালো থাকবে। কাজকর্মে যথাযথ সিদ্ধান্ত নিতে পারলে সাফল্য পাবেন। বৈবাহিক আলোচনার অগ্রগতি হতে পারে। আপ্যায়ন জনিত ব্যয় বৃদ্ধি পাবে। কন্যা বা ভগ্নির বিয়ের ব্যাপারে পাত্রপক্ষের ভালোভাবে খোঁজ-খবর নিন। অহেতুক কোনো ঝুঁকি নিবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পুরানো কোন সমস্যার হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কর্মস্থলে কোন ধরনের পরিবর্তন আসতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। শিক্ষা ও অভিজ্ঞতাকে কজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ নতুন কোন সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগতে চেষ্টা করুন। কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বৃদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে সমাধানের চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পরিবারের কারো অসুস্থতায় উদ্বিগ্ন বোধ করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজকর্মে উত্সাহ পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কর্মপরিবর্তনের সম্ভাবনা আছে। কোন কারণে অধৈর্য হয়ে পড়তে পারেন। সকল পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। বন্ধুর সান্নিধ্যে আনন্দ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ পরিশ্রান্ত বোধ করতে পারেন। প্রয়োজনে কিছুক্ষণ বিশ্রাম নিন। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মনের লালিত কোন আশা পূর্ণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।