জোকস
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ১৯:৫০
খদ্দের :আমি এই জীবনের কোনো কিছুই আর মনে রাখতে চাই না। সে জন্যই মদ খেয়ে সব ভুলতে এসেছি।
বারের মালিক :তাহলে সবকিছু ভুলে যাবার আগে অন্তত আমাদের বিলটা পরিশোধ করে নিন!
ঘটক :মেয়ে খুবই মিষ্টি....
ছেলের বাবা :তাহলে তো এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া যাবে না ঘটক সাহেব! আমার ছেলের আবার ডায়াবেটিস আছে কি না!
প্রথম বন্ধু :শামীমের বিষয়টা সত্যি খুব দুঃখের। ওর সব টাকা-পয়সা তো বহুদিন আগেই শেয়ার মার্কেটে খুইয়েছে। এখন টাকা নেই বলে অর্ধেক বন্ধুও ওর সঙ্গ ছেড়ে পালিয়েছে।
দ্বিতীয় বন্ধু :তাতে কি, অন্ততঃ অর্ধেক বন্ধু তো ওর সত্যিকারের বন্ধু হিসেবে পাশে আছে।
প্রথম বন্ধু :আরে না! শামীমের কাছে যে এখন কোনো টাকা নেই সেই কথাটাই তো এই বাকী অর্ধেক বন্ধুর এখনও জানা নেই!
মোটরসাইকেলে চড়ে যাচ্ছে দুই বন্ধু—
প্রথম বন্ধু :(চিত্কার করে) ফাঁকা রাস্তা বলে এত জোরে চালাবি! আমার কিন্তু ভীষণ ভয় করছে?
দ্বিতীয় বন্ধু :বেশি ভয় করলে আমার মতো চোখ বন্ধ করে রাখ!