মাছ কি বিলুপ্ত হয়ে যাবে?
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:২১
সারা দেশে খাল বিল নদী পুকুর ইত্যাদি ভরাট হয়ে যাচ্ছে। দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ প্রায় বিলুপ্তির পথে। অনেক মাছ আজকাল পাওয়াই যায় না। যাও পাওয়া যায় আকাশ ছোঁয়া দাম। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাছাড়া শহরে কিংবা গ্রামে সর্বত্র বাজার দখল করে নিয়েছে নানাবিধ চাষের মাছ। দেশের মানুষকে সচেতন হতে হবে। খাল বিল নদী পুকুর ড্রেজিং করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী নুরুল আমিন,
কলেজ রোড, শ্রীনগর, মুন্সিগঞ্জ।