জাতীয় পার্টির উদ্যোগে স্বরূপকাঠিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর):জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল উপজেলার সারেংকাঠি ইউনিয়নে শীতার্ত অসহায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্বরূপকাঠি উপজেলা জেপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম সাঈদ, সদস্য সচিব কাজী আনোয়ার সাদত পিয়াল, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চু, জেপি নেতা মো. আবুল কালাম আজাদ, দুঃস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার হোসেন, সারেংকাঠি ইউনিয়ন জেপি নেতা ডা. অনিল চন্দ্র মৃধা, মো. আশ্বাব আলী আকন, মো. মাসুমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন —ইত্তেফাক