শোক সংবাদ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
বদরুন নেছা
ফেনী জেলার ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমানের মাতা বদরুন নেছা (৯০) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
হাফেজা বেগম
চট্টগ্রামের সীতাকুন্ডের দক্ষিণ ভাটিয়ারী গ্রামের মৃত জেবল হোসেন চৌধুরীর স্ত্রী হাফেজা বেগম (৭০) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রহিমা খাতুন
শ্রমিক নেতা আমিনুল হক ফারুকের শাশুড়ী রহিমা খাতুন (৬৫) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাকে নরসিংদীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কালাচাঁদ দে মণ্ডল
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে-এর পিতামহ, মাগুরার বুনাগাতি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কালাচাঁদ দে মণ্ডল গত শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারণে জেলার শালিখা থানার কাঁঠালবাড়িয়া গ্রামের কবিরাজ বাড়িতে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন। শুক্রবার রাতেই পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
মোসাঃ রাবেয়া বেগম
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো. শামিম হোসেন তালুকদারের মাতা মোসাঃ রাবেয়া বেগম (৬৫) গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে যান। আজ রবিবার সকাল ১০টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আঃ হামিদ শেখ
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ শামসুল হকের পিতা আঃ হামিদ শেখ (১২২) গতকাল শনিবার বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ২ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। বাদ জোহর নামাজে জানাযা শেষে তার লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।