গাজীপুরে চক্ষু শিবির সম্পন্ন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশনের সপ্তাহব্যাপী ১৩তম চক্ষু শিবির ২৬ ডিসেম্বর সম্পন্ন হয়। এ বছর চক্ষু শিবিরে ১০৭ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা হয়। জাপানের কানজাকি লায়ন্স ক্লাবের উদ্যোগে ডা. আকিহিদে কুরাতুমির নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট জাপানী চিকিত্সক ও নার্স চক্ষু শিবিরে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মো.আজিজুল বারী বাংলাদেশের জনগণকে সহায়তার জন্য জাপানী ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র সংস্থা এ যাবত্ ৮৯২ জন চোখের রোগীর ছানি অপারেশন করে লেন্স সংযোজন করেছে। -প্রেস বিজ্ঞপ্তি