মহেশপুরে বিএসএফের গুলিতে একজন নিহত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
শনিবার ভোররাতে মহেশপুর উপজেলার যাদবপুর কানাইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে উপজেলার সরুপপুর ইউনিয়নের পেপুলবেড়ে গ্রামের আবুল কাশেমের ছেলে আনারুল ইসলাম (৪০) দলবল নিয়ে যাদবপুরের কানাইডাঙ্গা সীমান্তের ৫০ নম্বর মেইন পিলারের কাছে তারকাঁটার বেড়া কেটে ভারতে গরু আনতে গেলে ভারতের বাগদা থানার জিতপুর ক্যাম্পের টহল বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় ঘটনাস্থলে আনারুল ইসলাম নিহত হয়।