সদরপুরে গৃহবধূর লাশ গুমের অভিযোগ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের কুদ্দুস মোল্লা কান্দি গ্রামের আলামীন মাতুব্বরের স্ত্রী বিলকিছ বেগমকে (২০) হত্যা করে লাশ গুমের অভিযোগ উঠলেও পুলিশ ঘটনাটি আমলে নিচ্ছে না। পুলিশ সুপার অভিযোগের ব্যাপারে সদরপুর থানাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও গত এক মাসেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। প্রকাশ, বিয়ের সময় বিলকিছের পিতা জামাতা আলামীনকে (২৪) দেড় ভরি ওজনের স্বর্ণালংকার দেয়। পরে আলামীন বিদেশ যাওয়ার কথা বলে আরো ১ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে বিলকিছের উপর চরম নির্যাতন চলতে থাকে। ৩ ডিসেম্বর রাতে ব্যাপক মারপিট করলে বিলকিছের মৃত্য ঘটে বলে এলাকাবাসী জানায়। বিলকিছের পিতা ঘটনাস্থলে এসে বিলকিছের শশুর বাড়ির কাউকে বাড়ি পায়নি। এ ব্যাপারে সদরপুর থানায় বিলকিছের চাচা বাদী হয়ে একটি এজাহার দায়ের করলে থানা পুলিশ তা আমলে নেয়নি।