বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে ঢাবির বিশেষ প্রকল্প

বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আর এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করবে কোরিয়া ওভারসিস ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞান শিক্ষাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদানের জন্য সমপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার হ্যানয়াং বিশ্ববিদ্যালয় যৌথভাবে কোইকার কাছে প্রস্তাব উপস্থাপন করে। কোইকা এই প্রস্তাব গ্রহণ করায় শিগগিরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ বিজ্ঞান শিক্ষা কার্যক্রম শুরু হবে।