নিয়ামতপুরে ডাকত সন্দেহে পিটুনি, ২ সহোদরের মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৪০
নওগাঁর নিয়ামতপুরে গণপিটুনিতে সাইদুর রহমান (৪৫) ও মাইনুল রহমান (৪২) নামে দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বামুন বাজারের পাশে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতরা নিয়ামতপুর উপজেলার বিজলী গ্রামের ওছমান আলীর পুত্র। নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাবুদ্দীন জানান, বামুন বাজার এলাকায় বেগুনবাড়ী সমবায় সমিতি নামে একটি ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ চলছিলো। এসময় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত অস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে সেখানে হামলা চালায়। ডাকাতরা সমিতির টাকা লুট করে নিয়ে যাবার সময় সমিতির লোকজন চিত্কার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে সাইদুর ও মাইনুলকে আটক করে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে তারা মারা যায়।