জীবননগরে চিকিত্সকদের কর্মবিরতি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন চিকিত্সক ও নার্সকে লাঞ্ছিত করার প্রতিবাদে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বেসরকারি ক্লিনিকে কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও সেবিকারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন। গত দু’দিনে চিকিত্সকদের এ কর্মবিরতি উপজেলার হাজার হাজার রোগী সাধারণ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। রোগীরা হাসপাতালে এসে চিকিত্সা না পেয়ে ফিরে যাচ্ছেন।