রংপুরে ক্যাবল টিভি দর্শক ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মদ। ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শাহাদাত্ হোসেন মুন্না, রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক আলী আশরাফ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি