মহাজোট অনেক আগেই ছেড়ে দেয়া উচিত ছিল :এরশাদ

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, মহাজোট অনেক আগেই ছেড়ে যাওয়া উচিত ছিল। মহাজোট শীঘ্রই ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মহাজোট কখন ছাড়বো তা সময়মত সিদ্ধান্ত নেব। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে গতকাল জাতীয় পার্টির (এ) ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষ আজ ধৈর্যহারা, দিশেহারা। মানুষ বলতে পারে না দেশের ভবিষ্যত্ কি? জাতি আজ কুয়াশাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার।সভায় আরো বক্তব্য রাখেন কাজী জাফর আহমদ, মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, প্রসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।