স্পোর্টস রিপোর্টার
অনেক বিতর্কের ঝড় তুলে শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছে বাংলদেশ হকি ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন। মুমিনুল হক সাঈদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাঈদ ১১ ভোটে হারিয়েছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আব্দুস সাদেককে। ৮৪ ভোটের মধ্যে ১টি ভোট নষ্ট হয়েছে। সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাঈদ ৪৭ ও আব্দুস সাদেক ৩৬ ভোট পেয়েছেন।
বাঁচাও হকি পরিষদে প্যানেলের নাম ছিল রশিদ-সাঈদ। আরেক প্যানেল নির্বাচন করেছেন এডহক কমিটিতে থাকা সাজেদ-সাদেক পরিষদ। অন্য পদগুলো ভাগাভাগি হয়েছে। সহ-সভাপতির পাঁচ পদে চারটিতে এসেছে সাজেদ-সাদেক প্যানেলে। যুগ্ম সম্পাদকের দুটি পদও গেছে দুই প্যানেলে। ১৩ বছর পর ফেডারেশনের নির্বাচন হলো।
হকির নির্বাচন ঘিরে গতকাল ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আশপাশে ছিল লোকারণ্য। পুলিশ পাহারা ছিল গেটে। মেটাল ডিটেক্টর ডোর রাখা হয়েছিল। দোতলায় ভোট গ্রহণ সিঁড়িতে আরেকটি মেটাল ডিটেক্টর ডোর এবং পুলিশি তল্লাশি। চারদিকে কড়া নিরাপত্তার মধ্যেও উত্সব মুখর পরিবেশে নির্বাচন হয়ে গেল।
নির্বাচিতরা :
সহ-সভাপতি
আবদুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ ও ইউসুফ আলী।
সাধারণ সম্পাদক
এ কে এম মমিনুল হক সাঈদ।
যুগ্ম সম্পাদক
কামরুল ইসলাম কিসমত ও মোহাম্মদ ইউসুফ।
কোষাধ্যক্ষ
হাজী মো. হুমায়ুন।
সদস্য:
মোসাদ্দেক হোসেন পাপ্পু, আলমগীর আলম, তৌফিকুর রতন, মিতুল, মামুনুর রশিদ, মাহাবুব মোরশেদ, ফয়সাল, জাফরুল আহসান, জাহিদ হোসেন রাজু, তারেক আদেল, রিংকু, টুটুল কুমার নাগ, খাজা তাহের লতিফ মুন্না, জামিল আব্দুল নাসের, দীপু, তারিকুজ্জামান নান্নু, সাফায়েত হোসেন ডালিম, রফিকুল ইসলাম কামাল ও শহীদ উল্লাহ টিটু।