দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ১৯:২৮
আজ ১৭ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৭ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৮ ও ৪। শুভবার:শনি ও রবিবার। শুভরত্ন:নীলা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: নিজস্ব পথ ও ধারার অনুসারী। গতানুগতিকতা থেকে ভিন্নভাবে নতুন কিছু করার সহজাত স্পৃহা রয়েছে আপনার মধ্যে। সব ব্যাপারেই আপনি সিরিয়াস। সংকল্পের মাঝে দৃঢ়তার কোন অভাব নেই। আর ব্যক্তি স্বাধীনতা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগের মূল্য আপনার কাছে অনেক। নিজের মত সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। আপনার সংবেদনশীলতা অন্যকে বুঝতে সাহায্য করে। প্রতিবাদী ও বিরুদ্ধবাদী হিসেবে অনেকের অপ্রিয় হয়ে উঠতে পারেন আপনি। দৃঢ়তা ও বলিষ্ঠতা সত্ত্বেও জীবনে সাফল্যলাভের জন্য আরও কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী হেনরি মাটিসে, জেনা সামার, বেন কিংসলি, কাজী আব্দুল আলিম, লর্ড চার্লস ক্রমওয়েল, গায়ক মোহাম্মদ রফিকুল আলম, আলী ইমাম, আতাউর রহমান, হাবিবুল্লাহ সিরাজী, জুলিয়া।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন কোন ব্যবসা হাতে আসতে পারে। আজ কারো সাথে বিবাদে লিপ্ত হওয়া ঠিক হবে না। পাওনা টাকা আজ নাও পেতে পারেন। রোমান্স শুভ নয়।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ রাজনীতিবিদদের দিনটি মোটামুটি ভাল যাবে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১মে-২০ জুন)\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। বিদেশ থাকার চেষ্টা সফল হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বাকি-বকেয়া না দিলেই ভালো করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলে অনেক সমস্যা এড়িয়ে যেতে পারবেন। বিবাদে জড়াবার আশংকা আছে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বেকারদের চাকরি লাভের প্রচেষ্টা সফল হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ হতাশা কাটিয়ে উঠতে পারবেন। অকারণে ঝুঁকি না নেয়াই ভালো। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বুদ্ধি খািটয়ে কাজ করুন। আজ কারো সাথে বিবাদে জড়ানো ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক দিক ভালো যেতে পারে। বিদ্যার্থিদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আপনজন কারো বিয়ের সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ সমস্যা সমাধানে অগ্রগতি আশা করা যায়। প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। প্রয়োজনে কোনো বন্ধুর সহযোগিতা নিন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। সামনে কিছু সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কর্ম পরিবর্তনের যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বুদ্ধি ও অভিজ্ঞতাকে এক্ষেত্রে কাজে লাগান। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কাজকর্মে নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের খবর পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। মন ভালো থাকবে বলে আশা করা যায়। হতাশা কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। পিতৃ-স্বাস্থ্য ভালো যাবে না। কিছু অসমাপ্ত কাজ শেষ হবে। কোন অবস্থাতেই ধৈর্য হারানো ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কোনো কারণে অধৈর্য হওয়া ঠিক হবে না। আপনার সামনে আজ কোনো সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। কোন গোপন প্রত্যাশা পূরণ পাবে। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে।