স্ম র ণ
এই বছরে যাদের হারালাম
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ১৯:৩৮
আতাউস সামাদ
৫০’র দশকের যাত্রা শুরু করা প্রবীণ, সাংবাদিক আতাউস সামাদ এই বছরই আমাদের ছেড়ে চলে যান যখন তার বয়স হয়েছিল ৭৪ বছর।
হুমায়ূন ফরীদি
৩ দশক ধরে মঞ্চ, চলচ্চিত্র আর টিভি নাটকের জনপ্রিয়তা তৈরি করা অভিনেতা হুমায়ূন ফরীদি মারা যান এই বছরের ১৩ ফেব্রুয়ারিতে।
আকতারুজ্জামান বাবু, এমপি
আওয়ামী রাজনীতি ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আকতারুজ্জামান বাবু ৭১ বছর বয়সে ৪ নভেম্বর সিঙ্গাপুরে ইন্তেকাল করেন।
অমল বোস
৭৫ বছর বয়সে বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা অমল বোস এবছরই চলচ্চিত্র অঙ্গনকে শূন্য করে চলে গেলেন।
ফয়েজ আহমেদ
মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিবিদ এই বছরের ২০ ফেব্রুয়ারি ৮৪ বছর বয়সে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
আলমগীর কুমকুম
চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম মাত্র ৬৫ বছর বয়সে এ বছর ২৭ ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে যান।
হুমায়ূন আহমেদ
বাংলা সাহিত্যের এই শক্তিমান ও জনপ্রিয় লেখক দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ১৯ জুলাই মৃত্যুবরণ করেন আমেরিকাতে।
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ
২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী রাজনীতিবিদ ইয়াজউদ্দিন আহমেদ ১০ ডিসেম্বর ইন্তেকাল করেন।
সাংবাদিক দীনেশ দাস
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাংবাদিক দীনেশ দাস। ১৯৮৫ সালে এই পেশায় যাত্রা শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুক্ত ছিলেন সংবাদপত্র শিল্পে।।
খান সারওয়ার মুর্শিদ
৮৮ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুর্শিদ মস্তিষ্কের রক্তক্ষরণজণিত কারণে ৮ ডিসেম্বর মারা যান।
নূরজাহান সিরাজ
৭৪ বছর বয়সে স্বাধীনতা যুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের স্ত্রী নূরজাহান সিরাজ ২১ ডিসেম্বর মারা যান। তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজানুরের মা।
সাগর-রুনি
আততায়ীর হাতে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে তরুণ বয়সেই সংবাদপত্রের পাতায় ইতিহাস হয়ে যান সাংবাদিক দম্পতি সাগর ও রুনী এই বছরের ১১ ফেব্রুয়ারি।
স্যামসন এইচ চৌধুরী
বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী ৮৪ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান চলতি বছরের ৫ জানুয়ারি।
সুভাস দত্ত
বাংলা চলচ্চিত্রের দিকপাল হিসেবে বিবেচিত সুভাস দত্ত ৮২ বছর বয়সে মারা যান চলতি বছরের ১৬ নভেম্বর।
শামসুর রহমান
সাবেক আইনবিদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ শামসুর রহমান ৮০ বছর বয়সে চলতি বছর ২ জানুয়ারি ইন্তেকাল করেন।
সিদ্দিকা কবীর
রন্ধন বিশেষজ্ঞ ও টিভি ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় হয়ে উঠা সিদ্দিকা কবীর ৮০ বছর বয়সে এই বছরের ৩১ জানুয়ারি মারা যান।