২০১২ যা ঘটে গেল
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ১৯:৩৯
জানুয়ারি
০৩
ছাত্রলীগের হামলায় কুয়েট বন্ধ।
০৫
বাংলাদেশে ট্রানজিট-সুবিধা পেল ভারতীয় পর্যটন জাহাজ।
০৬
বেসরকারি শিক্ষকদের জন্য টাইমস্কেল চালু
শিল্পপতি স্যামসন চৌধুরী মৃতুবরণ করেন।
০৯
বাসচাপায় সাংবাদিক দীনেশ দাস নিহত।
১০
১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষনা।
গোলাম আযম ও নিজামীর বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে আমলে।
১১
জাহাঙ্গীরনগরে সারাজীবনের জন্য বহিষ্কৃত ছাত্রলীগের তিন কর্মী।
১২
গোলাম আযম কারাগারে।
শিক্ষক সমিতির সভায় ধাক্কাধাক্কি, বিতণ্ডা।
১৩
ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেবেন রাষ্ট্রপতি এই রকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ।
১৪
জাতিসংঘে বাংলাদেশ দূতাবাসের উপদেষ্টা হিসেবে হুমায়ূন আহমেদের নাম ঘোষণা।
১৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পদত্যাগ করার সিদ্ধান নিলেন।
১৭
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চারজন আসামি।
১৮
শেয়ারবাজারের অস্থিরতায় আবার বন্ধ হলো লেনদেন।
২০
নরসিংদীতে ইভিএমে ভোট সোয়া ঘণ্টায় ফল।
২২
রাজধানীর মিরপুরে বাড়িতে ঢুকে মালিককে খুন করল দুর্বৃৃত্তরা ।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত।
২৩
রাজধানীর শান্তিনগরে বাবা-ছেলেকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনতাই।
নতুন ইসি গঠনে চার সদস্যের অনুসন্ধান কমিটি।
২৪
দিনে হরতাল দিয়ে রাতে প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শেয়ারবাজারে বিনিয়োগকারীরা।
২৬
গেটস ফাউন্ডেশনের পুরস্কার পেলেন আমজাদ হোসেন।
২৯
ঢাকায় সকল মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা।
৩০
হেলে পড়েছে তাজমহলের মিনার।
ফেব্রুয়ারি
০১
অমর একুশে গ্রন্থমেলা শুরু।
০৩
মিসরে ফুটবল ইতিহাসের ভয়াবহতম বিপর্যয়।
০৪
আপত্তির মুখে জনতহবিল আইন বাদ দিল ইসি।
০৫
শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান সাংসদেরা।
০৬
পদ্মা সেতু নির্মাণে ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা-স্মারক সই হওয়ার বিষয়টি নিশ্চিত করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
০৮
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পদত্যাগ করেছেন।
০৯
নতুন সিইসি নির্বাচিত কাজী রকিব।
১০
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন।
১৩
মঞ্চ-টিভি-বড়পর্দার শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি ফাল্গুনের প্রথম সকালে মৃত্যু বরন করেন।
১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলীয় বিবেচনায় ১৯৩ জন শিক্ষক নিয়োগের অভিযোগ।
১৬
সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দুদকের।
১৯
তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়।
২০
সব্যসাচী লেখক-সাংবাদিক ফয়েজ আহমদের জীবনাবসান।
২১
ওয়ানডে থেকে অবসরের ঘোষনা অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের।
২৪
সীমান্ত হত্যা নিয়ে ভারতের কাছে উদ্বেগ জানায় ইইউ।
২৬
অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের সেই বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান।
২৭
সাংবাদিক দম্পতি হত্যার উদ্দেশ্য (মোটিভ) সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি পুলিশের।
২৯
বিপিএলের শিরোপা জিতলেন ঢাকা গ্ল্যাডিয়েটরস
সংবাদপত্রে প্রকাশিত তারিখ অনুযায়ী এ দিনপঞ্জি সাজানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রকাশের ঠিক আগের দিন।
মার্চ
০৩
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ও সাউথইস্টের ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ।
০৫
তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ভ্লাদিমির পুতিন।
০৬
রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে খালাফ আল আলী নামে সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা নিহত হয?েছেন।
০৭
নতুন ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট প্রথমবারের মতো অবমুক্ত করা হচ্ছে।
০৯
কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের ঢাকায় সংগীত পরিবেশন।
১১
আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকার রাজপথে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
১২
বিএনপির মহাসমাবেশের সময় বেসরকারি তিনটি স্যাটেলাইট টেলিভিশন দেখতে পায়নি দর্শকেরা।
১৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্র।
১৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রকিবুর রহমান।
১৭
রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী
১৮
বিএনপির সাংসদ রেহানা আক্তারের বক্তব্যকে কেন্দ্র করে রোববার সংসদ অধিবেশন চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নারী সাংসদদের মধ্যে হাতাহাতির উপক্রম।
এক বছর পর সংসদের অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
২০
শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল উঠেছে বাংলাদেশ।
২১
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফেসবুকের পাঁচটি পেইজ ও একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২২
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের শিরোপা হাতছাড়া।
২৫
পদ্মা সেতু নির্মাণে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করেছে মালয়েশিয়ার মন্ত্রিসভা ।
২৬
আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়েও শীর্ষস্থানে সাকিব আল হাসান।
২৭
একাত্তরের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননা জানাল বাংলাদেশ।
৩১
আর্থ আওয়ার উপলক্ষে ১৩০টিরও বেশি দেশ এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে রাখে।
এপ্রিল
০১
অনাবাসী ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল আবারও এশিয়ার শীর্ষ ধনী হিসেবে নির্বাচিত হয়েছেন।
০৪
মিয়ানমারের রাজনৈতিক সংস্কারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
০৫
যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের ওপর থেকে আরেক দফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করে।
০৭
তুষারধসে চাপা পড়েছেন ১০০ পাকিস্তানি সেনা
০৮
বিলাওয়ালের আমন্ত্রণে পাকিস্তানে যেতে রাজি হোন রাহুল গান্ধী
১১
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
গুজরাটের দাঙ্গায় ১৮ জনের যাবজ্জীবন
১৩
ইন্টারনেটে মমতার ব্যঙ্গচিত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
১৫
পাকিস্তানে কারাগারে জঙ্গি হামলা, ৪০০ বন্দী পালিয়ে যায়
১৬
রেলমন্ত্রী সুরঞ্জিতের পদত্যাগ
১৭
সুরঞ্জিত এবার দপ্তরবিহীন মন্ত্রী
১৮
বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আত্মপ্রকাশ
মহাত্মা গান্ধীর রক্তমাখা মাটি ও ঘাস ১০ হাজার পাউন্ডে বিক্রি
১৯
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা
২৪ বছর পর বিদেশ সফরে যান সু র্চি
২২
বিশ্বনাথ রণক্ষেত্র :আহত ৪০, আটক ১০
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ
২৩
ড্রোন তৈরি করছে ইরান
২৬
নিজের তৈরি গোয়েন্দা উপগ্রহ উেক্ষপণ করেছে ভারত
পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার দায়ে গিলানিকে দোষী সাব্যস্ত করেছেন।
সংবাদপত্রে প্রকাশিত তারিখ অনুযায়ী এ দিনপঞ্জি সাজানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রকাশের ঠিক আগের দিন।
মে
০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার
০৩
পুঁজিবাজারের মামলা নিষ্পত্তিতে আদালত গঠনের সুপারিশ
নেপালে মন্ত্রীদের গণপদত্যাগ
০৪
ক্লাসে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন বুয়েটের আন্দোলনরত শিক্ষকরা
০৫
হিলারিকে ইলিয়াস কন্যার চিঠি
প্রণব মুখার্জি ঢাকায়
০৬
ফখরুলসহ বিএনপির নেতারা হাইকোর্ট ভবনে অবরুদ্ধ
০৭
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
০৯
পদ্মা সেতু দুর্নীতির প্রমাণ দিল বিশ্বব্যাংক
১৩
ডেসটিনির চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ
১৪
সিরিয়ার ওপর ইইউর নতুন করে অবরোধ আরোপ
১৬
জাতিসংঘ পদক পেলেন ১২০ বাংলাদেশি পুলিশ
১৭
জাহাঙ্গীরনগরের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন আনোয়ার হোসেন
১৮
স্টেডিয়ামে মাতাল অবস্থায় অনুপ্রবেশের কারণে পাঁচ বছর নিষিদ্ধ হবার হুমকির মুখে শাহরুখ খান
১৯
বাংলাদেশি নারীর প্রথম
এভারেস্ট জয়
২০
খালেদার নেতৃত্বে বিরোধী দলের
গণ-অনশন
জারদারির সঙ্গে সাক্ষাতে
ওবামার আপত্তি
২১
দালাই লামার নিরাপত্তা জোরদার
২২
অর্থনীতিবিদ মোজাফফর
আহমেদ-এর মৃত্যু
২৩
তিস্তা চুক্তি নিয়ে মমতার হেঁয়ালি
২৫
পুলিশের পিটুনিতে প্রথম আলোর তিন ফটোসাংবাদিক আহত
২৭
বিডি নিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলা
২৯
সু চিকে ভারত সফরের জন্য আমন্ত্রণ
৩১
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা সহজ করছে ভারত, উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বিনিয়োগের আহ্বান
জুন
০১
রাজধানীর শাহবাগ থানার পরিবাগে তরুণীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার।
০২
নাইজেরিয়ার লাগোস শহরে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত, ১৬২ আরোহীর মৃত্যু।
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
০৪
জনতা ব্যাংকের সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের ঘটনা ফাঁস
০৫
বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন
ইনামুল বারী
০৬
গণমাধ্যমকর্মীদের টিপাইমুখ প্রকল্প এলাকা পরিদর্শন
০৮
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কবিতার মৃত্যুবরণ
শারাপোভার ফ্রেঞ্চ ওপেন জয়
১১
জাইকার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি সই
১৩
যশোরে পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে হাতুরি পেটা
১৫
রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহবান
১৭
জামায়াত নেতা মীর কাসেম গ্রেপ্তারের পর কারাগারে
২০
চট্টগ্রামের আগ্রাবাদে বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু।
২২
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন রাজা পারভেজ
সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিসরের তাহরির স্কোয়ার
২৬
টানা ৬ দিনের বর্ষনে
বিচ্ছিন্ন বন্দর নগরী চট্টগ্রাম
২৯
১৩ দিনের মহাকাশ অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন তিন চীনা নারী নভোচারি।
সংবাদপত্রে প্রকাশিত তারিখ অনুযায়ী এ দিনপঞ্জি সাজানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রকাশের ঠিক আগের দিন।
জুলাই
০২
বিশ্বব্যাংকের পরে আলোচিত পদ্মা সেতু নির্মান প্রকল্প থেকে সরে গেল এডিবি।
০৩
র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ডাকাত শহীদ নিহত
ইসরাইলে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালাল ইরান।
০৪
৪৫ বছর পরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ঈশ্বরের কণা বা হিগস বোসন।
০৭
স্ব-শরীরে পদত্যাগ করলেন সংসদ সদস্য সোহেল তাজ
০৮
লিমনের বিরুদ্ধে পুলিশের নতুন করে মামলা, অভিযোগপত্র দিলো পুলিশ
০৯
সপ্তম উইম্বলডন ট্রফি জিতলেন রজার ফেডেদার
১০
শিক্ষকদের কর্মবিরতীর হুমকিতে বুয়েট বন্ধ
কঙ্গোর যুদ্ধবাজ নেতা লুবাঙ্গার ১৪ বছর সশ্রম কারাদন্ড
১১
চালকবিহীন বিমান বা ড্রোন বানানোর ঘোষনা দিলো ভারত
১২
মিয়ানমারের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষনা
১৪
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের অগ্নিসংযোগ
১৭
ঢাকা কলেজের ছাত্রের মৃত্যুর গুজবে সিটি কলেজে হামলা ভাঙচুর।
১৮
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
১৯
আমেরিকার বেলভিউ হাসপাতালে ক্যান্সারের সাথে যুদ্ধ করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হুমায়ুন আহমেদ
২০
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয়
২১
আবারো বন্ধ বুয়েট, অবস্থান ধমঘট
২২
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন প্রণব মুখার্জি
২৪
অনেক বিতর্কের শেষে নুহাসপল্লিতে দাফন হলেন সাহিত্যিক হুমায়ুন আহমেদ
২৫
এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০১২ পেলেন পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
২৭
ব্রিটিশ শো নিয়ে শুরু হলো অলিম্পিকের
২৯
ভারতে দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিল পাস করার লক্ষে আবারো আন্না হাজারে অনশনে বসেছেন
৩০
ভারতে বিদ্যুতের মহা বিপর্যয়। ভোগান্তির শিকার ৩০ কোটি মানুষ।
আগস্ট
০২
গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব। এমডি নিয়োগ দেবে সরকার।
অবশেষে মিসরের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহন
০৩
সাবেক ৪২ আমলার সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ
০৪
ভারতের উত্তরখন্ডে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৭জন নিহত
০৬
ড. ইউনুসের প্রবাসী আয়ের তথ্যপ দিতে এনবিআরকে নির্দেশ দিল মন্ত্রী পরিষদ
০৯
হূিপন্ডে অস্ত্রোপচারের পরে সেরে উঠেছেন নিল আর্মস্ট্রং
১০
বঙ্গোপসাগরে তিনটি ট্রলার সহ ১৫০জন জেলে অপহরন
১১
ইরানে ভুমিকম্পে দেড়শতাধিক নিহত
১৩
মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষা নিয়ে বিভোক্ষ
১৬
উইকি লিকসের কর্নধার হেনরি অ্যা সেঞ্জকে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েচে ইকুয়েডর
১৭
কুমিল্লা ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৫জনের মৃত্যু
২২
গ্রেপ্তার হলেন জামায়ত নেতা আজহারুল ইসলাম
২৫
গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সংশয় প্রকাশ
২৬
হলমার্ক কেলেঙ্কারিকে ঘিরে সোনালী ব্যাং কের ৩১ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংবাদপত্রে প্রকাশিত তারিখ অনুযায়ী এ দিনপঞ্জি সাজানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রকাশের ঠিক আগের দিন।
সেপ্টেম্বর
০১
অতিরিক্ত ভাড়ার টাকা দাবি করার অপরাধে ট্রেনের কর্মচারী বলরাম দাসকে থাপড় মারেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
০৩
বুয়েট উপাচার্য ও সহ-উপাচাযের্র পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদের বৈঠক।
০৪
চীন ও ভারত আবার যৌথ সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
০৬
হলমার্ক কেলেঙ্কারি নিয়ে বক্তব্যের জন্য ক্ষমা চান অর্থমন্ত্রী।
০৭
জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পেল।
০৮
ভারত ও পাকিস্তান সহজে ভিসা পাওয়ার এক নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে।
০৯
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশিমির মৃত্যুদণ্ড।
১২
লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস রকেট হামলায় নিহত।
১৩
মহাজোট সরকারের সমপ্রসারিত মন্ত্রিসভায় শপথ নিয়েছেন নতুন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী।
১৬
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে সই করেছেন আপিল বিভাগের সাতজন বিচারপতি।
১৭
বিটিআরসি’র নির্দেশে ইউটিউবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা চলচ্চিত্রটির প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
১৮
কংগ্রেস জোট ছাড়ল মমতার তৃণমূল।
২০
নানা চড়াই-উতরাইয়ের পর পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসলো বিশ্বব্যাংক।
২১
দেশে দেশে মার্কিনবিরোধী বিক্ষোভ।
২৫
গুজব উঠলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খান এবং বিলাওয়াল ভুট্টোর মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে।
২৬
সাংবাদিক আতাউস সামাদ -এর পরলোক গমন
২৯
দুই নেত্রীর একসঙ্গে বসার বিষয়ে ‘উদ্যোগের উদ্যোগ’ নিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রফিক-উল হক।
৩০
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি।
অক্টোবর
০২
নরসিংদীতে আ.লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
০৪
১০০ কোটি মানুষকে বাঁধল ফেসবুক
০৫
পাকিস্তানে ড্রোন হামলার প্রতিবাদ মার্কিনিদের
০৭
৩৩ বছর পর উন্ডিজের বিশ্বকাপ জয়
পদার্থবিজ্ঞানে নোবেল নিয়ে জটিলতা
০৯
পাকিস্তানে ‘মগজ-খেকো’ অ্যামিবা সন্ধান
১০
রসায়নে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক
১৩
নেপালে সমকামীদের ক্রীড়া উত্সব
১৪
পুলিশে ডিআইজি হলেন ২০ জন
১৬
বিয়ের শানাই বাজল সাইফ-কারিনার
১৮
হলমার্ক চেয়ারম্যান জেসমিন গ্রেপ্তার
২০
ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী জাহাজ আটকে দিল ইসরায়েল
২২
রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, লাশ উদ্ধার
মালালার পর তালেবানদের হামলার হুমকিতে হিনা
২৪
অ্যাসাঞ্জকে হাসপাতালে নিতে চায় ইকুয়েডর
২৬
জাতিসংঘের অধীনে যাচ্ছে ইন্টারনেটের নিয়ন্ত্রণ
৩১
জলবায়ুর পরিবর্তনের কারণে কলা হতে পারে বিশ্বের লাখ লাখ মানুষের সংকটকালীন খাদ্যের উত্স
সংবাদপত্রে প্রকাশিত তারিখ অনুযায়ী এ দিনপঞ্জি সাজানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রকাশের ঠিক আগের দিন।
নভেম্বর
০১
আর্জেন্টিনায় ভোটাধিকার পেল ১৬ বছর বয়সীরা
০৩
বিশ্বের প্রথম উলম্ব উড্ডয়নে সক্ষম ড্রোন বানাল ইরান
০৪
মিসরীয় খ্রিষ্টানদের নতুন পোপ টাওয়াড্রোস
০৫
ইরানে হামলা করতে রাজি নন ইসরায়েলের সেনারা
০৭
ওবামার জয়ে রমনির অভিনন্দন
০৮
আফগানিস্তানে বোমায় নিহত ২০
০৯
মিয়ানমারে ট্রেনে আগুন, নিহত ২৭
রাশিয়ার সেনাপ্রধান বরখাস্ত
১০
মহাকাশে মানবচালিত যান পাঠাবে চীন
এক সপ্তাহে সপ্তম তিব্বতির আত্মাহুতি
১১
রংপুরে জাতীয় পার্টির একাংশের গণপদত্যাগ
১২
ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু
১৩
অপহূত শিশু পরাগ মন্ডল উদ্ধার
রাজধানীর কাওরানবাজারে শিবিরের তান্ডব, দর্শক পুলিশ
১৪
জমানো টাকায় মমতার কালীপূজা
ইসরায়েলি হামলায় হামাস প্রধান নিহত
১৫
ফিলিস্তিনের ২ শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা
১৯
নারায়ণগঞ্জে পুলিশের ওপর শিবিরের হামলা, ওসিসহ আহত ১০
ইউনাইটেড এয়ারের বিষয়ে তদন্ত্ম কমিটি গঠন
২০
প্রণব মুখার্জিসহ ১৫৩ বন্ধুকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ
২১
তেলআবিবে বাসে বোমা বিস্ফোরণে আহত ১০
পানি বণ্টন চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
২৪
চট্টগ্রামে উড়াল সড়কের গার্ডার ভেঙে নিহত ৩
সাভারে পোশাক কারখানায় আগুন, চারজনের লাশ উদ্ধার
২৭
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কলকাতায় গ্রেপ্তার
মালদ্বীপে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত
২৯
যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ের সিদ্ধান্ত
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ক্রেডিট কার্ড জালিয়াতি
ডিসেম্বর
০১
ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা যুক্তরাষ্ট্রের
০৩
ইউরোপের তোপের মুখে ইসরায়েল
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ন্যায়বিচারের প্রার্থনায় দুদকে উপস্থিত
০৪
দামেস্কের স্কুলে মর্টার হামলায় নিহত
অলিম্পিক থেকে ভারতের সদস্যপদ স্থগিত
০৬
বিশ্বের অন্যতম জনপিয় অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি গুয়াতেমালায় গ্রেপ্তার
০৭
রাজশাহীতে পুলিশকে ছুরিকাঘাত
৪৫ বছরের নির্বাসন শেষে ফিলিস্তিনে ফিরেছেন হামাসের নেতা খালেদ মেশাল
০৮
ঢাকার কারওয়ান বাজারে তিনটি ককটেলের বিস্ফোরণ
০৯
রাজধানীতে বিএনপি কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ
১০
মির্জা ফখরুল গ্রেফতার
রাজধানীতে চারটি গাড়িতে আগুন
১১
পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল-সিপিএম মারামারি
পণ্ডিত রবিশঙ্কর-এর মহাপ্রয়াণ
১৩
রামুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত্ম কমিটি গঠনের নির্দেশ
১৭
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
১৮
একনেকে মেট্রো রেলের অনুমোদন
দেশে নতুন ভোটার ৬৯ লাখ ৩০ হাজার
১৯
টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব ওবামা
সুদানে বাস দুর্ঘটনায় নিহত ৩৩
২১
রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত দুই সন্তান
২২
রাজধানীসহ সারা দেশে ভূ-কম্পন
২৩
মিসরের নতুন সংবিধান অনুমোদন
রাজধানীর তেজগাঁওয়ে দুই প্রকৌশলীকে ট্রেন থেকে ফেলে দিল ছিনতাইকারীরা
২৪
নারী পুলিশের গুলিতে মার্কিন উপদেষ্টা নিহত