গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫১
আমাদের দেশে খুব একটা প্রচলিত না হলেও বিশ্বের বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয় একটি খেলার নাম ফর্মুলা ওয়ান রেসিং। আর ফর্মুলা ওয়ানের সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচনা করা হয় যে গ্রাঁ-পি গুলোকে সে রকম তিনটি বিশ্ব মানের আসরে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমেই এ বছর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন জার্মান ফর্মুলা ওয়ান রেসার ও রেড বুলের সদস্য সেবাস্টিয়ান ভেটেল। ব্রাজিলিয়ান গ্রাঁ-পি জয়ের মধ্য দিয়ে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পূর্ণ করা সেবাস্টিয়ানই হলেন এ ধরনের গৌরব অর্জন করা সবচেয়ে কমবয়সী ফর্মুলা ওয়ান ড্রাইভার। আর তিনি যে বয়সে এই রেকর্ড গড়েন সেটি হলো ২৫ বছর ১৫২ দিন। উল্লে¬খ্য, ইতোপূর্বে এই রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রেসার আয়েরটন সেনার দখলে যিনি ৩১ বছর ২২০ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন।