জোকস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫১
শিক্ষক :এই যে বিল্টু, বাসা থেকে স্কুলে আসতে কতোক্ষণ লাগে তোমার?
বিল্টু :এমনিতে তো স্যার প্রায় মাইল খানেকের মতো পথ হবে। তাই হেঁটে আসতে ঘণ্টা খানেকের মতো লেগে যায়। তবে সবদিন না। মাঝে মাঝে আবার আধ ঘণ্টাতেও চলে আসা যায়।
শিক্ষক :সে কি মাঝে মাঝে আধ ঘণ্টায়ও আসা যায় মানে কি?
বিল্টু :না স্যার। পথের মাঝখানে প্রায়ই একটা পাগলা কুকুর থাকে তো তাই ওটা যখন তাড়া করে তখন আধ ঘণ্টাতেই এক মাইল দৌড়ে চলে আসি।
:মা, আমি কী আরেক গ¬াস পানি পেতে পারি?
:আশ্চর্য, এই নিয়ে দশ গ¬াস পানি নিলে!
:কী করব মা! আমার খেলনা ঘরে যে মিথ্যামিথ্যি আগুন লেগেছে! কিন্তু আগুন নিয়ে তো আর হেলা করা যায় না। তাই মিথ্যা আগুন হলেও সত্যি পানি দিচ্ছি।
এক পথচারীকে সদ্য সাইকেল চালাতে শেখা এক ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাই দেখে রাগ করে পথচারী বলে উঠলেন—
:কী সাইকেল চালাতে না শিখে রাস্তায় বেরিয়েছ কেন?
:আপনি ভুল করছেন। আমি সাইকেল ঠিকই চালাতে শিখেছি। তবে সাইকেল কী করে থামাতে হয় তা শিখিনি। - জানাল ছেলেটি।