ফ্যাশন শো’তে মেহজাবিন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
পুরোনো বছরকে বিদায় এবং নববর্ষকে স্বাগতম জানানোর জন্য শুধু সংগীত তারকারাই নন, মডেল-অভিনেত্রীরাও বিভিন্ন আয়োজনের সঙ্গে জড়িত। তার মধ্যে আজ রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে ‘থার্টি ফার্স্ট নাইট’ শিরোনামের এক জমজমাট আয়োজন করা হয়েছে। এই আয়োজনের ফ্যাশন শোতে অংশ নেবেন এ সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী মেহজাবিন। অনুষ্ঠানে আরও থাকছে আইটেম ড্যান্স, স্টার অ্যাপেয়ারেন্স, ডিজে শো ও লাইভ মিউজিক।