ডি গিয়ার ছন্দহীনতায় নিরুদ্বিগ্ন সোলসার

স্পোর্টস ডেস্ক

গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলের মাসুল দিয়ে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রধান গোলরক্ষকের এমন পারফর্মেন্সে ভাবনার কিছু নেই বলে জানিয়েছেন দলটির কোচ ওলে গুনার সোলসার।

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রবিবারের ম্যাচে শুরুতে হুয়ান মাতার গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৪৩তম মিনিটে চেলসি মিডফিল্ডার আন্তোনিও রুডিগারের একটি দূরপাল্লার শট ডি গিয়া আয়ত্তে নিতে ব্যর্থ হলে ফিরতি শটে তা জালে পাঠান মার্কোস আলন্সো।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও এমন ভুল করেছিলেন স্প্যানিশ গোলরক্ষক। তবে তার এমন ফর্মে চিন্তিত নন কোচ সোলসার।

তিনি বলেন, ‘সে লম্বা সময় ধরেই পাদপ্রদীপের আলোয় আছে। এখন সে এমন সময় পার করছে যেখানে আরো ভালো করতে পারতো বলে তার মনে হতে পারে। তবে তাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই কেননা সে দারুণ শক্ত এক চরিত্র।’