কানকিরহাট কলেজে হামলা ভাংচুর ও তালা
খোরশেদ আলম, সেনবাগ সংবাদদাতা:
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১১
নোয়াখালীর সেনবাগের কানকিরহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পুরনে ব্যর্থ ছাত্ররা গতকাল রবিবার কলেজের অফিস কক্ষে তালা লাগিয়ে দফায় দফায় বিক্ষোভ করে।
কলেজ ও শিক্ষার্থী সুত্র জানায়, কানকিরহাট ডিগ্রি কলেজে এবার এইচএসসির নিয়মিত শিক্ষার্থী ছিল ১৮৮জন এবং অকৃতকার্য শিক্ষার্থী ছিল ৫৯জন। এর মধ্যে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ১৬২জনকে ফরম পূরণের সুযোগ পায়। অবশিষ্ট শিক্ষার্থীরা ফরম পূরনের দাবিতে আন্দোলন শুরু করে।
কলেজের একটি সূত্র জানায়, যারা নির্বাচনী পরীক্ষায় ৩ টি বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। যারা এর বেশী বিষয়ে ফেল করেছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী গতকাল বিকেলে বলেন, ঘটনা সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ তাকে কিছুই জানায় নি।