উখিয়া-টেকনাফে ১৮ দলের মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ উখিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলায় জড়িত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ১৮ দলীয় জোটের উদ্যোগে গতকাল রবিবার মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,সাবেক এমপি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক বিএ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিকউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তহিদুল আলম তহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিকদার, জালাল আহাম্মদ চৌধুরী, সোলাইমান মেম্বার, এম আব্দুল হাই, ফজল করিম সিকদার, দলিলুর রহমান সিকদার, আব্দুল গফুর কোম্পানী, শ্রমিক দল নেতা নুরুল আলম কন্ট্রাকটার, জালালউদ্দিন, উখিয়া উপজেলা যুবদলের সভাপতি হামিদ হোছন সাগর, সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক মানিক, আইয়ুব খন্দকার, বিএনপি নেতা মোঃ সেলিমউদ্দিন, আলমগীর হান্নান, জামায়াত নেতা নুরুল হক প্রমুখ।