গঙ্গাচড়ায় সরকারি গাছ কাটার মহোত্সব
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১৩
রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন সড়কে সরকারি গাছ কাটার মহোত্সব চলছে। কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন ভূমিকা নেই। এ কারণে লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন সড়কের বিভিন্ন জাতের জীবন্ত ও মরা গাছ অবাধে কাটছে লোকজন। দিনে-রাতে কাটছে এসব মূল্যবান গাছ। দেখার কেউ নেই। গঙ্গাচড়া-রংপুর, গঙ্গাচড়া-গজঘন্টা,গঙ্গাচড়া-কোলকোন্দ,গঙ্গাচড়া-মনোহর সড়কসহ আরো অনেক সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করার কারণে এসব গাছ কাটছেন তারা। গঙ্গাচড়া-রংপুর সড়কের বিভিন্ন স্থানে অনেক জীবন্ত ও মরা গাছ কেটে নিয়ে গেছে। এমন অবস্থা চলতে থাকলে সড়কগুলো গাছশূন্য হয়ে পড়বে।
রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, আমরা এ ব্যাপারে কিছুই জানি না।