দখলে বিলীন সুনামগঞ্জের খামার খাল

বিলীন হতে চলেছে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী খামারখাল। ভূমি খেকোরা খালটি গ্রাস করায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। চোখের সামনে দখল হলেও খালটি পুনরুদ্ধারে আগ্রহ নেই প্রশাসনের। সুনামগঞ্জের পৌর এলাকার আরপিননগর থেকে শুরু হয়ে হাসনগনরের ঝাওয়ার হাওর পর্যন্ত ঐতিহ্যবাহী খামারকালের অবস্থান। শহরে সাহেববাড়ী ঘাট সংলগ্ন সুরমা নদী থেকে শুরু করে আরপিননগর, সোমপাড়া, পুরাতন বাস স্টেশন, বাঁধনপাড়া, কালিবাড়ি, নতুনপাড়া হয়ে ঝাওয়ার হাওর পর্যন্ত এই খাল দিয়ে এক সময় প্রচুর নৌকা যাতায়াত করত কিন্তু এখন আর তা। শুরু আর শেষের ঠিকানা পাওয়া গেলেও শহরের ভেতরে কামালখালের অবস্থান এখন আর খুেঁজ পাওয়া যাবে না। সরকারি আদেশ অমান্য করে প্রভাবশালী ভূমি খেকো চক্র ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করে দখল করে নেয়ায় প্রায় বিলীন হয়ে গেছে ঐতিহ্যবাহী খামার খাল। শহরের আরপিননগর, মোক্তারপাড়া, কালিবাড়ি, বাঁধনপাড়া এলাকায় সরকারি এই খালটি দখল করে তৈরি করা হয়েছে বাসা, বাড়ি, দোকানঘর, অভিজাত মার্কেট। প্রশাসনের চোখের সামনে দখলের মহাউত্সব চললেও বরাবরই তারা নীরব। ১/১১ সময় কিছু স্থাপনা উচ্ছেদ করা হলেও গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর পুনরায় খালটি বেদখল হয়ে গেছে। ফলে ড্রেনেজ আর পানি নিষ্কাশনের সমস্যার কারণে জনদুর্ভোগের শিকার হচ্ছেন পৌরবাসী। শহরের নতুনপাপড়া এলাকার প্রলয় দাস বলেন, কামারখাল খালে এক সময় নৌকা যাতায়াত করেছে। আর এই খালের ওপর এখন ঘরবাড়ি দোকান, অভিজাত মার্কেট। অবস্থা এখন এমন যে, এক সময় এখানে খাল ছিল তা কেউ বিশ্বাস করবে না।