বগুড়ার খেলাও ড্র
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের খেলায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের মধ্যকার চার দিনের খেলাটি নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়। প্রথম ইনিংসে বিসিবি দলের ৬ উইকেটে ৪৯৯ রানের জবাবে ধীমান ঘোষের অপরাজিত সেঞ্চুরিতে ইসলামী ব্যাংক এর দলটি প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৯ রান করলে ড্র হয়ে যায় খেলা। ধীমান ঘোষ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস ঃ ৪৯৯/৬ (জহুরুল ৭৯, ফরহাদ হোসেন ৬০, মুশফিকুর রহীম ৪৮, নাঈম ইসলাম ৮২, নাছির হোসেন ৯৩, ফরহাদ রেজা ৬৬*; তাপস বৈশ্য ৪০/৩।)
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংসঃ ৪১৯/৮ (ধীমান ঘোষ ১০৭*, ফয়সাল ৯১, মমিনুল ৫৪, অলক কাপালী ৫৭; ফরহাদ রেজা ৮৫/২, সোহরাওয়ার্দ শুভ ৬১/২, সাকলাইন সজিব ৬৪/২।)