আজ চারটি কনসার্টে অংশ নেবে মাইলস

থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে আজ রাজধানীর ৫ শতাধিক হোটেল ও অডিটরিয়ামে কনসার্টের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সাউন্ড কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী এই হিসাব পাওয়া গেছে। এদিকে এবার সর্বাধিক কনসার্টে ব্যস্ত থাকবে ব্যান্ড দল মাইলস। মাইলস ঢাকার আর্মি স্টেডিয়ামসহ মোট চারটি কনসার্টে অংশ নেবে বলে জানা গেছে। আইয়ুব বাচ্চুর অসুস্থতার কারণে থার্টি ফার্স্টে তাদের বুকিং নেয়া ৩টি কনসার্ট বাতিল করা হয়েছে। এক্ষেত্রে এলআরবির জায়গায় পারফর্ম করছে সোলস। তবে এবছর বিভিন্ন কনসার্ট ভেন্যুতে ব্যান্ড দলের পাশাপাশি একাধিক টিভি ও চলচ্চিত্রের শিল্পীদের রাখা হচ্ছে পুরো আয়োজনে বিভিন্ন ড্যান্স পারফর্মিং-এর জন্য। থার্টি ফার্স্টের এই আয়োজন প্রসঙ্গে মাইলস ভোকাল শাফিন আহমেদ বলেন, ‘এখন পুরো ঢাকা শহরেই এই দিনে একটা উত্সবের নগরী হয়ে ওঠে। আমার তো মনে হয় একজন মিউজিশিয়ানও এই দিন ঘরে বসে কাটাতে পারেন না। প্রতি বছরের মতো এবছরও একইভাবে আমরা পারফর্ম করবো বেশ কয়েকটি ভেন্যুতে। দর্শকদের সাথেই প্রতিবছরের মতো এবছরও বর্ষ শুরুর লগ্নটি শুরু করতে চাই।