বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
আরও একটি বিভাগের
বৈকালিক স্পেশালাইজড
চিকিত্সাসেবা চালু হচ্ছে
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সার্জারি ও অর্থোপেডিক সার্জারি বিভাগের বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন চিকিত্সা সেবা। এর আগে আরো ১৭টি বিভাগের চিকিত্সা সেবা চালু হয়। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ২য় তলা থেকে ২০০ টাকা মূল্যের টিকেট সংগ্রহ করে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীরা বিশেষজ্ঞ চিকিত্সকের কাছ থেকে এ চিকিত্সা সেবা নিতে পারবেন।
গরীব রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত দরিদ্র রোগীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনাঃ (অব.) মো. আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি