আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট
বিদ্যুেকন্দ্র স্থাপনে
ঋণ চুক্তি সই
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে প্রায় ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। এর সুদের হার হবে চার টাকা ২২ পয়সা।
রবিবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির (এপিএসসিএল) সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি চুক্তি সই হয়।
রাজধানীর বিদ্যুত্ ভবনের বিজয় হলে গতকালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুত্ সচিব মনোয়ারুল ইসলাম, অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, অতিরিক্ত সচিব মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব এবং আশুগঞ্জ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ বিদ্যুত্ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আশুগঞ্জ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্রাহাম এ আনোয়ার চুক্তিতে সই করেন। এর আগে এপিএসসিএল ৪২ কোটি ডলার ঋণের জন্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে গত ৮ নভেম্বর একটি চুক্তি করে।