অ্যাপোলো ও শ্রীলংকা
হাইকমিশনের চুক্তি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
বাংলাদেশে একমাত্র জেসিআই সনদ প্রাপ্ত হাসপাতাল অ্যাপোলো হসপিটালস ঢাকা গতকাল রবিবার শ্রীলংকান হাই কমিশনের সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় শ্রীলংকান হাই কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ অ্যাপোলো হসপিটালস ঢাকায় দ্রুত ও সুনিশ্চিত চিকিত্সা সেবাসহ অন্যান্য কর্পোরেট সুবিধা লাভ করবে। অ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার এবং শ্রীলংকান হাই কমিশনার সারথ কে ওয়েরাগোদা স্ব-স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাঃ শাগুফা আনোয়ার বলেন, কর্পোরেট চুক্তিভুক্ত রোগীদের সময়োপযোগী ও দ্রুত সেবা দেয়ার জন্য অ্যাপোলো হসপিটালস ঢাকা এই ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত রাখবে।