থার্টি ফার্স্ট উপলক্ষে
ওয়েস্টিন হোটেলে
রাউডির আয়োজন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
থার্টি ফার্স্টের রাতটিকে স্মরণীয় করে রাখতে নাচ-গান-আহার-বিহারসহ বিনোদনের আয়োজন করেছে রাউডি ইভেন্টস। আজ রাত ১২টায় জিরো আওয়ারে গুলশানের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের জাঁকজমকপূর্ণ আবাহনী অনুষ্ঠান। বিপিএল টুর্নামেন্টের টিকিট বিপণনের শুরু উপলক্ষে ওইদিন শুরু হচ্ছে এন্ট্রি। এতে প্রথম ১০০ এন্ট্রির জন্য আকর্ষণীয় সুযোগ হিসেবে থাকছে শুভেচ্ছা স্বরূপ ম্যাচ উপভোগের সুযোগ।
পাশাপাশি দেশ-বিদেশের খ্যাতিমান পারফরমারদের পরিবেশনায় থাকছে মনমাতানো ফ্যাশন শো, জ্যাজ এন্ড ব্লুজ লাইভ,ডিজে পারফরমেন্স। ‘গ্র্যান্ড বলরুমে’ আয়োজিত হবে উত্সবের প্রধান আকর্ষণ ‘ইলেকট্রিক বল-২০১২’। মূলত রাত ৮টা থেকেই রকমারি আলোর ঝলকানির মাঝে শুরু হয়ে যাবে ডিজে জুডু, অস্ট্রেলিয়ার ডিজে মামবি এবং ডিজে মারিয়া ও জুবায়েরের পরিবেশনা। নতুন বছর বরণ করে নিতে ওয়েস্টিন-এর প্রধান লবিতে কাউন্ট ডাউন শুরু হবে ঠিক রাত ১১.৫৫ মিনিটে। সুইমিং পুল রেস্টুরেন্ট ‘দ্যা স্প্ল্যাশ’ এ রাত ৮টায় শুরু হবে তারুণ্যের পরিবেশনায় জ্যাজ অ্যান্ড ব্লুজ লাইভ। এরপর রয়েছে মনোজ্ঞ ফ্যাশন শো ও ডিজে পারফরমেন্স। ‘টুইস্ট এন্ড শাউট’ শীর্ষক ‘দ্যা স্প্ল্যাশ’-এর আয়োজনে কোরিওগ্রাফার বুলবুল এবং টুম্পার পরিবেশনায় রয়েছে ফ্যাশন শো। এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। -প্রেস বিজ্ঞপ্তি