মে ধা বী মু খ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
মোঃ রাকিবুল হক অভি
২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ঢাকা থেকে মো: রাকিবুল হক (অভি) জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাক কম্পিউটার বিভাগের মোঃ তাজাম্মেল হক ও রেশমা হকের পুত্র।
মুবিনা সুলতানা (স্মৃতি)
জেএসসি পরীক্ষায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উদ্দীর্ণ হয়েছে। তার পিতা নান্না মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সেকশন অফিসার মা মিসেস ফরিদা ইয়াসমিন একজন গৃহিনী।
জাওয়ালুদ আমিন ফাহিম
জাওয়াদুল আমিন ফাহিম পিএসসি পরীক্ষায় ঢাকায় ডেমরা থানার বর্নমালা স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। প্রফেসর মোঃ নুরুল আমিন ও ফারজানা শারমিনের জ্যেষ্ঠ পুত্র।
জান্নাতুল মাওয়া তামান্না
২০১২ সালের জেএসি পরীক্ষায় শেরেবাংলা মহাবিদ্যালয় ঢাকা থেকে জান্নাতুল মাওয়া তামান্না জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো: তাজাম্মেল হক দৈনিক ইত্তেফাকের কম্পিউটার বিভাগে কর্মরত ও মা রেশমা হক গৃহিনী।
ফারজানা ফিরোজ ইভা
সিলেটের বিশ্বনাথ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফারজানা ফিরোজ ইভা পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে আবু হেনা মোহাম্মদ ফিরোজ আলী ও শিরিয়া বেগমের একমাত্র কন্যা।
মোঃ মঈন উদ্দিন
মোঃ মঈন উদ্দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাদারীপুরের কালকিটি উপজেলার উত্তর উড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা জেএমএ মাজেদ ও মাতা হাসনে আরা।
জান্নাতুল আফরোজ মীম
প্রাথমিক সমাপনী পরীক্ষায় জান্নাতুল আফরোজ মীম রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মো. আফজাল হোসেনের ছোট মেয়ে। তার মা রিনা বেগম দেড় বছর আগে ইন্তেকাল করেন।
ইফ্ফাত জাহান মীম
ইফ্ফাত জাহান মীম ছাতকের তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার ও গৃহিণী জাহেদা বেগম লিপির মেয়ে।
মোঃ ইমন
বোয়ালীয়া প্রাথমিক বিদ্যালয় নওগাঁ থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ ইসলাম, মাতা রেশমা বানু। সে সকলের দোয়া প্রার্থি।