আবু বেলাল সশস্ত্র বাহিনীর নতুন পিএসও

সশস্ত্র বাহিনী বিভাগে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসাবে নিয়োগ পেয়েছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ডেন্ট আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। একই সঙ্গে তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতিও দেয়া হয়েছে। গতকাল রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে পদোন্নতি দিয়ে আবু বেলালকে পিএসও পদে নিয়োগ দেয়া হয়।