জানুন নিজের শুভ সংখ্যা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ১৯:২৫
জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাকি নাম্বার জানার প্রয়োজন হয়ে পড়ে। ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম একটি দিক হলো শুভ সংখ্যা বা শুভ ভাগ্য সংখ্যা। যাকে ইংরেজিতে বলে Lucky Number। লটারি, প্রাইজবন্ডের ড্র, বাজি ধরা, বা নতুন সেলফোন নাম্বার ইত্যাদি ক্ষেত্রে সখ্যা বা নাম্বারটি অনেকের জন্যই অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্যটাকে যাচাই করতে চাই। সংখ্যার সঙ্গে যুক্ত যেকোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি। আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে। এ সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূরণ হতে কতক্ষণ? যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এ সংখ্যাটির মূল্য অনেক। যেকোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন। অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নন। শুভ সংখ্যা দু ভাবে বের করা যায়, নিজের জন্মতারিখ (Date of birth) দিয়ে কিংবা নিজের নামসংখ্যা (Name Number) দিয়ে। যাদের জন্মতারিখ মনে নেই বা সঠিক জানা নেই, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বের করতে গেলে তাদের নামসংখ্যা বা Name Number ব্যবহার করতে হবে।
নিজের জন্মতারিখ থেকে শুভ সংখ্যা বাছাই করার নিয়ম
১. যারা যেকোনো বছরের যেকোনো মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ১, ২, ৪ এবং ৭।
২. যারা যেকোনো বছরের যেকোনো মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্মেছেন, তাদের শুভ সংখ্যা ২, ১, ৪ বা ৭।
৩. যারা যেকোনো বছরের যেকোনো মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ৩, ৬ বা ৯।
৪. যারা যেকোনো বছরের যেকোনো মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা৪, ১, ২ এবং ৭।
৫. যারা যেকোনো বছরের যেকোনো মাসের ৫, ১৪, বা ২৩ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ৫।
৬.যারা যেকোনো বছরের যেকোনো মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ৬, ৩ বা ৯।
৭.যারা যেকোনো বছরের যেকোনো মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ৭, ১, ২ বা ৪।
৮.যারা যেকোনো বছরের যেকোনো মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ১, ২, ৪ এবং ৭ (ব্যতিক্রম হিসেবে অনেক সময় ৪)।
৯.যারা যেকোনো বছরের যেকোনো তারিখে জন্মেছেন তাদের শুভ সংখ্যা ৯, ৬ বা ৩।
সঠিক জন্মতারিখ জানা না থাকলে শুভ সংখ্যা বের করার নিয়ম
এ পদ্ধতিতে সঠিক জন্মতারিখ জানা না থাকলেও, আমরা নিম্নলিখিত ছক মনে রেখে, নামের মাধ্যমে শুভ সংখ্যা বের করতে পারি :
A B C D E F G H I
J K L M N O P Q R
S T U V W X Y Z
1 2 3 4 5 6 7 8 9
ধরুন আপনার নাম Rashida Sharmin। এক্ষেত্রে আপনার শুভ সংখ্যা বের করার নিয়মটি নিচে ব্যাখ্যা করা হলো। নামের আদ্যাক্ষর নিয়ে ওপরের সারণি থেকে সংখ্যাগুলো পরপর যোগ করে নিন।
এখানে Rashida = ৯+১+১+৮+৯+৪+১=৩৩, এবং Sharmin = ১+৮+১+৯+৪+৯+৫=৩৭ অর্থাত্ Rashida Sharmin -এর অন্যতম শুভ সংখ্যা।
এভাবে যাদের জন্মতারিখ মনে নেই তারা নিজেদের শুভ সংখ্যা বের করতে পারেন। আর যাদের জন্মতারিখ জানা আছে, তারা জন্মতারিখ অনুসারে শুভ সংখ্যা বাছাই করবেন। তবে অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কারো কারো শুভ সংখ্যা ব্যতিক্রম হতে পারে।