প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ১৯:২৮
প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীবন্ধুরা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো। আজ তোমাদের শিক্ষাজীবনের নতুন একটি দিন। এদিন কেন নতুন বললাম তার একটি কারণও সুস্পষ্ট। কারণ হলো শিক্ষাজীবনের ক্ষেত্র তোমাদের এখন থেকে নতুন করে শুরু হচ্ছে। সার্টিফিকেট নির্ভর পরীক্ষার ক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষাব্যবস্থা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনমুখী। আজ তোমরা নতুন বই পাচ্ছ আশা করি সেই নতুন বই পেয়ে তোমাদের মনের মধ্যে আনন্দের ভাবখানি দেখা যাচ্ছে।
বই মানেই নতুন সম্ভাবনা, নতুনের হাতছানি, সফলতার স্বপ্নগাঁথা। । প্রদানকৃত নতুন কয়েকটি পাঠ্য বইয়ের নাম পরিবর্তন করা হয়েছে। যেমন পূর্বের পরিবেশ পরিচিতি সমাজ এখন থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে অভিহিত হবে। পূর্বের ইসলাম শিক্ষা এখন ইসলাম ও নৈতিক শিক্ষা নামে পরিচিত হবে। অনুরূপ অন্যান্য ধর্মের নামের সাথে নৈতিক শব্দটি যুক্ত হবে। আজকের আলোচনায় তিনটি বিষয়ের তুলনামূলক সমীক্ষা তুলে ধরা হলো।