ফো কা স
ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:০৬
বছরের সর্বশেষ চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে’। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের দুই ব্যস্ত অভিনয়শিল্পী ইমন ও নিপুণ। আগামী ফেব্রুয়ারির শেষের দিকে চলচ্চিত্রটি সারাদেশব্যাপী মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন—সাগর, আন্না, শাহনুর, মারুফ, আহমেদ শরীফ, মিজু আহমেদ, আফজাল শরীফ, রিনা খান প্রমুখ।