নোয়াখালী প্রেসক্লাব নির্বাচন
সভাপতি আলমগীর
সম্পাদক আনোয়ার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
নোয়াখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৩-১৪) নির্বাচনে আলমগীর ইউসুফ (ইত্তেফাক) সভাপতি, আনোয়ারুল হক আনোয়ার (দৈনিক ইনকিলাব) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়। এছাড়া সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী (সংবাদ), ও শাহ-এমরান মো. ওসমান সুজন (সম্পাদক-দৈনিক সোনালী জমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পিন্টু (মাছরাঙা টিভি/ অর্থনীতি প্রতিদিন), ও সাইফুল্যাহ কামরুল (সময় টিভি), কোষাধ্যক্ষ ডা. মো. বোরহান উদ্দিন (দৈনিক সংগ্রাম), প্রযুক্তি, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান শামীম (একুশে টিভি), সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক আবদুর রহিম বাবলু (দৈনিক জনতা) নির্বাচিত হয়েছেন।