দাউদকান্দিতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

গতকাল ৩১ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দিনগুলোর স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধাগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করার উদ্দেশে স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কমান্ডার, আব্দুল কুদ্দুস সরকার, খোরশেদ আলম, মোস্তাক আহমেদ, আমির হোসেন মিয়াজী ও রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের। বক্তব্য রাখেন দাউদকান্দি শিক্ষক সমিতি ও প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও কামরুল হক চৌধুরী। মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধ হয়ে ছাত্র-ছাত্রীগণ শ্রবণ করে। মুক্তিযুদ্ধের ঘটনাগুলো সম্পর্কে ছাত্র-ছাত্রীরা প্রশ্নোত্তর পর্বেও অংশ নেয়। ছাত্র-ছাত্রীরা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে।